ইরান যুদ্ধবিরতি প্রস্তাব খতিয়ে দেখছে, ট্রাম্পের হুঁশিয়ারি
ইরান যুদ্ধবিরতি প্রস্তাব খতিয়ে দেখছে, ট্রাম্পের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের পাঠানো সর্বশেষ প্রস্তাবটি খতিয়ে দেখছে ইরান। দুই পক্ষই নতুন করে হামলা শুরু করার বিষয়ে একে অপরকে হুমকি দিয়ে যাওয়ার মধ্যেই বুধবার (২০ মে) তেহরানের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ট্রাম্পের মন্তব্য

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন যে, ওয়াশিংটন বর্তমানে ইরানের সঙ্গে আলোচনার ‘একেবারে শেষ পর্যায়ে’ রয়েছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, আমাদের মধ্যে হয়তো একটি চুক্তি হবে, না হলে আমরা এমন কিছু করতে যাচ্ছি যা একটু অপ্রীতিকর হবে। তবে আশা করি তেমন কিছু ঘটবে না।

ইরানের প্রতিক্রিয়া

ট্রাম্পের এই মন্তব্যের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, ইসলামিক প্রজাতন্ত্র ইরান আমেরিকান পক্ষের দৃষ্টিভঙ্গি ও প্রস্তাবগুলো পেয়েছে এবং আমরা বর্তমানে সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি। তবে আলোচনার মধ্যেই মুখপাত্র ইসমাইল বাঘাই ইরানের মূল দাবিগুলোর কথা আবারও পুনর্ব্যক্ত করেছেন। যার মধ্যে রয়েছে বিদেশে অবরুদ্ধ থাকা ইরানি সম্পদ অবিলম্বে মুক্ত করা এবং ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধের অবসান ঘটানো।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এদিকে, বিশ্লেষকরা মনে করছেন, ইরানের পক্ষ থেকে প্রস্তাব খতিয়ে দেখার ঘোষণা একটি ইতিবাচক পদক্ষেপ হলেও উভয় পক্ষের মধ্যে আস্থার সংকট এখনও কাটেনি। মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারিমূলক বক্তব্য এবং ইরানের কঠোর দাবির কারণে চুক্তি সম্ভব হলেও তা বাস্তবায়ন কঠিন হতে পারে। তবে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ তারা উভয় পক্ষের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে সক্ষম হতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ