পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী সুজিত বসু ইডির হাতে গ্রেপ্তার
পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী সুজিত বসু ইডির হাতে গ্রেপ্তার

ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেপ্তার হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসু। পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় টানা জেরা ও তদন্তে অসহযোগিতার অভিযোগে আজ সোমবার রাত সোয়া নয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ইডি দপ্তরে জিজ্ঞাসাবাদ

ইডি সূত্র জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে সুজিত বসু তাঁর ছেলে ও আইনজীবীকে নিয়ে কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজির হন। সেখানে তাঁকে টানা সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি কর্মকর্তাদের অভিযোগ, জেরায় তিনি কোনো সহযোগিতা করেননি এবং বিভিন্ন প্রশ্নের অপ্রাসঙ্গিক উত্তর দিয়েছেন। এর পরই তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

সুজিত বসুর রাজনৈতিক পটভূমি

কলকাতার লেকটাউন এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা সুজিত বসু রাজ্যের সাবেক দমকলমন্ত্রী। এবারের বিধানসভা নির্বাচনে বিধাননগর আসন থেকে তৃণমূলের টিকিটে লড়ে তিনি পরাজিত হন। অভিযোগ রয়েছে, দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালে তিনি পৌরসভায় কর্মী নিয়োগে বড় ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়েন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সুজিত বসুর বক্তব্য

তবে সুজিত বসুর দাবি ছিল, এই মামলায় সিবিআইয়ের দেওয়া অভিযোগপত্রে তাঁর নাম নেই। তা সত্ত্বেও নোটিশ পেয়ে আজ তিনি ইডির দপ্তরে হাজির হয়েছিলেন। এর আগে এই দুর্নীতি মামলার তদন্তে সুজিত বসুর বাসভবন, কার্যালয় ও তাঁর রেস্তোরাঁয় (ধাবা) তল্লাশি চালিয়েছিল ইডি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ