পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালীন বড় দাবি করেছেন নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এবারের নির্বাচনে ‘হিন্দু ভোট সংহত’ হয়েছে।
শুভেন্দুর দাবি
শুভেন্দু অধিকারী আরও দাবি করেন, মুসলিম ভোটাররা এবার আগের মতো তৃণমূল কংগ্রেসকে (টিএমসি) ভোট দেননি। মুসলিমদের ভোটের মেরুকরণ নিয়ে তিনি বলেন, কিছু ভোট মুসলিমপন্থি দলের দিকে গেছে। আবার বিজেপিও সামান্য পরিমাণে কিছু মুসলিম ভোট পেয়েছে। নন্দীগ্রামের মুসলিম বুথগুলোতে এত ভালো ফলের আশা আমি করিনি।
প্রধানমন্ত্রীর ভূমিকা
বিজেপির এই প্রভাবশালী নেতার মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলা গড়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বিজেপির পক্ষে কাজ করেছে। তবে এখনই চূড়ান্ত মন্তব্য করতে নারাজ তিনি। শুভেন্দু বলেন, এত তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। বেলা ১১টার পর আমি আপনাদের বিস্তারিত জানাব।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস



