মাছ ধরতে গিয়ে জেলের জালে বৃষ্টির লাশ, শনাক্তকরণে ডিএনএ পরীক্ষা
মাছ ধরতে গিয়ে জেলের জালে বৃষ্টির লাশ, ডিএনএ পরীক্ষায় শনাক্ত

মাছ ধরতে গিয়ে জেলের জালে বৃষ্টির লাশ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার ১৭ দিন পর উদ্ধার হলো বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির লাশ। শুক্রবার (১ মে) সেন্ট পিটার্সবার্গের উত্তর উপকূলে কায়াক চালিয়ে মাছ ধরতে গিয়ে এক জেলে দুর্গন্ধযুক্ত একটি কালো ময়লার ব্যাগ থেকে বেরিয়ে আসে বৃষ্টির নিথর দেহ। পরে হিলসবরো কাউন্টি শেরিফ চ্যাড ক্রনিস্টার এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।

শেরিফ জানান, ওই কায়াকচালক মাছ ধরার সময় তার ছিপের সুতা একটি ঝোপের মধ্যে আটকে যায়। সুতা ছাড়াতে গিয়ে ঝোপের ভেতর তীব্র দুর্গন্ধ পান। প্লাস্টিকের ব্যাগটি খোলা ছিল এবং ভেতরে লোনাপানি প্রবেশ করেছিল। তিনি পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। লাশে পচন ধরায় প্রাথমিকভাবে শনাক্ত করা কঠিন ছিল। তবে নিখোঁজের সময় বৃষ্টি যে পোশাক পরেছিলেন, সেই ধরনের পোশাক দেখে সন্দেহ করা হয়। পরে ডেন্টাল রেকর্ড ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়। ৩০ এপ্রিল পরীক্ষা সম্পন্ন হয়।

ঘটনার পটভূমি

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল নিখোঁজ হন। ২৪ এপ্রিল টাম্পা বে এলাকায় একটি সেতুর কাছ থেকে লিমনের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে সন্দেহভাজন খুনি হিসেবে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গত ২৬ এপ্রিল হিলসবরো কাউন্টি আদালতে দাখিল করা নথিতে বলা হয়, লিমনকে ধারালো অস্ত্রের একাধিক আঘাতে হত্যা করা হয়েছে। লিমনের লাশ উদ্ধার করা হয় হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু থেকে। একই দিন শেরিফ অফিস জানায়, লিমনের লাশ উদ্ধারের স্থানসংলগ্ন এলাকায় আরও একটি অজ্ঞাত দেহাবশেষ পাওয়া গেছে, যা পরে বৃষ্টির লাশ হিসেবে শনাক্ত হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে বৃষ্টির লাশ দ্রুত বাংলাদেশে পাঠানোর অনুরোধ করা হয়েছে। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। এদিকে লিমনের লাশ দুবাই হয়ে সোমবার (৪ মে) ঢাকায় পৌঁছানোর কথা।

লিমন ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন, আর বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন। ঘটনার তদন্ত চলছে।