লিমন-বৃষ্টি হত্যা: ক্ষণিকের রাগের বিস্ফোরণ কি কারণ? এফবিআই এজেন্টের বিশ্লেষণ
লিমন-বৃষ্টি হত্যা: ক্ষণিকের রাগের বিস্ফোরণ কি কারণ? এফবিআই এজেন্টের বিশ্লেষণ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা বে এলাকায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নিখোঁজ হওয়ার পর লিমনের মরদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করা হয়েছে। এফবিআইয়ের সাবেক বিশেষ এজেন্ট ড. ব্রায়ানা ফক্স এই হত্যাকাণ্ডের পেছনে সম্ভাব্য কারণ নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ দিয়েছেন।

লিমনের মরদেহ উদ্ধার ও গ্রেপ্তার

শুক্রবার সকালে হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড সেতুর কাছে লিমনের মরদেহ পাওয়া যায়। হিলসবরো কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, সকাল ৯টার দিকে লেক ফরেস্ট এলাকায় সহিংসতার ঘটনায় পুলিশ ডাকা হয়। সেখানে আবুগারবিয়েহ বাড়ি ছেড়ে বের হতে অস্বীকার করায় সোয়াট দল ডাকা হয়। পরে সে শান্তিপূর্ণভাবে বেরিয়ে আসে এবং গ্রেপ্তার হয়। বৃষ্টির মরদেহ এখনও উদ্ধার হয়নি; তার সন্ধানে শেরিফের মেরিন ও ডাইভ দল সেতুর কাছের জলে তল্লাশি চালাচ্ছে।

অভিযুক্তের আগের অপরাধের রেকর্ড

জেলের রেকর্ড অনুযায়ী, আবুগারবিয়েহর বিরুদ্ধে আগেও মামলা ছিল। ২০২৩ সালে চুরি ও মারধর এবং ঘরোয়া সহিংসতার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিল সে। ২০২৫ সালেও একই রকম সহিংসতার মামলা হয়েছিল তার বিরুদ্ধে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিখোঁজের সময়কাল ও তল্লাশি

লিমন ইউএসএফের ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিভাগের ডক্টরাল শিক্ষার্থী ছিলেন। বৃষ্টি পড়তেন রাসায়নিক প্রকৌশলে। দুজনকে ১৬ এপ্রিল শেষবার দেখা গিয়েছিল। পরদিন একজন পারিবারিক বন্ধু পুলিশে খবর দেন। এরপর থেকে তল্লাশি চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এফবিআই এজেন্টের বিশ্লেষণ

এফবিআইয়ের সাবেক বিশেষ এজেন্ট ও ইউএসএফ সেন্টার ফর জাস্টিস রিসার্চ অ্যান্ড পলিসির সহপরিচালক ড. ব্রায়ানা ফক্স বলেছেন, প্রমাণগুলো ট্যাম্পা বে অঞ্চলজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা দেখে মনে হচ্ছে অভিযুক্ত পরিকল্পিতভাবে নয়, হঠাৎ রাগের মাথায় কাজটি করেছে। তিনি বলেন, 'যেসব ঘটনায় পরিচিতজনরা একে অপরকে আক্রমণ করে এবং বয়স কাছাকাছি থাকে, সেখানে সাধারণত অর্থ, ঈর্ষা বা কোনো ঝগড়াই হত্যার কারণ হয়। এটি হয়তো ক্ষণিকের রাগের বিস্ফোরণ থেকে হয়েছে এবং কারণটি হয়তো খুবই ছোট কিছু।'

শেরিফের বক্তব্য

শেরিফ চ্যাড ক্রোনিস্টার বলেছেন, 'এটি একটি গভীরভাবে উদ্বেগজনক ঘটনা যা আমাদের সমাজকে নাড়িয়ে দিয়েছে। জামিল লিমনের মরদেহ পাওয়া হৃদয়বিদারক। তবে আমাদের গোয়েন্দারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দায়ীদের পুরোপুরি জবাবদিহির আওতায় আনা হবে।'

সূত্র: ফক্স১৩