হরমুজ প্রণালির জলসীমায় মাইন পাতলে ইরানের ছোট নৌকায় গুলি চালিয়ে তা ধ্বংসের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সময় বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই কঠোর নির্দেশনার কথা জানান।
ট্রাম্প তার পোস্টে বলেছেন, 'আমি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি, হরমুজ প্রণালির জলসীমায় যদি কোনও নৌকা, সেটি ছোট হলেও মাইন স্থাপন করে, তবে তাদের গুলি করে হত্যা করতে হবে।' তিনি সামরিক বাহিনীকে এ বিষয়ে কোনও দ্বিধা না করারও নির্দেশ দিয়েছেন।
এই নির্দেশনার পাশাপাশি হরমুজ প্রণালিতে মাইন অপসারণের কার্যক্রম জোরদার করার কথাও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, 'আমাদের মাইন সুইপাররা এই মুহূর্তে প্রণালিটি নিরাপদ করছে। আমি এই কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি তা তিন গুণ বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছি।'
সূত্র: এপি



