ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিধিনিষেধ বাতিল করল যুক্তরাষ্ট্রের আদালত
ট্রাম্পের অভিবাসন বিধিনিষেধ বাতিল করল আদালত

যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত বিশ্বের ৩৯টি দেশের নাগরিকদের আশ্রয় ও অভিবাসন প্রক্রিয়ার ওপর ট্রাম্প প্রশাসনের আরোপ করা কঠোর বিধিনিষেধ বাতিল করে দিয়েছেন। শুক্রবার (স্থানীয় সময়) ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জন ম্যাককনেল এই রায় দেন।

আদালতের পর্যবেক্ষণ

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ২০২৫ সালের নভেম্বরে ওয়াশিংটনে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনার পর এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। ওই সিদ্ধান্তের কারণে ৩৯ দেশের নাগরিকদের আশ্রয়, গ্রিন কার্ড, কাজের অনুমতি ও নাগরিকত্বসংক্রান্ত আবেদনগুলো দীর্ঘদিন ধরে আটকে ছিল।

বিচারকের মন্তব্য

বিচারক জন ম্যাককনেল বলেন, এসব পদক্ষেপ বহু অভিবাসীকে আইনি অনিশ্চয়তায় ফেলেছে এবং তাদের জীবন-জীবিকাকে প্রভাবিত করেছে। তার মতে, সংশ্লিষ্ট সরকারি সংস্থা জাতীয় নিরাপত্তার অজুহাতে অভিবাসন প্রক্রিয়া স্থগিত রেখেছে, যা অনেক ক্ষেত্রে আবেদনকারীদের নিজস্ব কোনো দোষ ছাড়াই হয়েছে। তিনি আরও বলেন, ছয় মাসের বেশি সময় ধরে অনেকেই বৈধভাবে কাজ করতে পারছেন না এবং তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ট্রাম্প প্রশাসনের যুক্তি

ট্রাম্প প্রশাসন দাবি করেছিল, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই বিধিনিষেধ প্রয়োজন ছিল। তবে আদালত সেই যুক্তির সমালোচনা করেছে। উল্লেখ্য, ৩৯টি দেশের অধিকাংশই আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন অঞ্চলের।

পূর্ববর্তী ঘটনা

এর আগে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ৭৫টি দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়াও আংশিকভাবে স্থগিত করেছিল। তথ্যসূত্র: আল জাজিরা

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ