ট্রাম্পের উপদেষ্টার আশঙ্কা: পাঁচ বছরে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন
ট্রাম্পের উপদেষ্টার আশঙ্কা: পাঁচ বছরে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন ঘনিষ্ঠ উপদেষ্টা আশঙ্কা করছেন যে, চীন সফরের সবচেয়ে বড় বাস্তব ফলাফল হতে পারে আগামী পাঁচ বছরের মধ্যে তাইওয়ানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের হামলা। আর এমনটি ঘটলে মার্কিন প্রতিষ্ঠানগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালনায় ব্যবহৃত চিপ বা সেমিকন্ডাক্টরের সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে।

চীন সফরের জমকালো আয়োজন ও কৌশল

বেইজিং সফরকালে শি জিনপিং অত্যন্ত কৌশলে ট্রাম্পের জন্য যে জমকালো আনুষ্ঠানিকতা এবং বিশেষ সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছিলেন, তা ট্রাম্প বেশ পছন্দ করেছেন। তবে বাহ্যিক এই বন্ধুত্বের সঙ্গে রুদ্ধদ্বার আলোচনার কোনও মিল ছিল না। ট্রাম্পের একজন উপদেষ্টা বলেন, শি জিনপিং মূলত চীনকে এমন একটি অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যেখানে তিনি বলতে চান যে, ‘আমরা কোনও উদীয়মান শক্তি নই। আমরা আপনাদের সমকক্ষ। আর তাইওয়ান আমাদের।’

তাইওয়ান ইস্যু ও চিপ সরবরাহের ঝুঁকি

ওই উপদেষ্টা আরও বলেন, এই সফরটি ইঙ্গিত দেয় যে, আগামী পাঁচ বছরের মধ্যে তাইওয়ান ইস্যুটি সামনে আসার উচ্চ সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিকভাবে এর জন্য প্রস্তুত থাকার কোনও উপায় আমাদের নেই। কারণ চিপের সাপ্লাই চেইনে আমরা স্বনির্ভরতার ধারেকাছেও পৌঁছাতে পারব না। প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সামগ্রিক অর্থনীতির জন্য চিপসের সরবরাহ চেইনের চেয়ে বড় বা জরুরি কোনও সমস্যা এই মুহূর্তে আর নেই।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অবশ্য ইরান ও ভেনেজুয়েলার ওপর তীব্র চাপ সৃষ্টি এবং নতুন বাজার উন্মুক্ত করার কারণে বেশ কয়েকজন সিইও-র প্রশংসা কুড়িয়েছেন ট্রাম্প। কোনও কোনও সিইও এই আশা নিয়ে ফিরেছেন যে, তাদের কোম্পানিগুলো চীনে ব্যবসা করার লাইসেন্স পাবে এবং এর পুরো কৃতিত্ব তারা মার্কিন প্রেসিডেন্টকে দিয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ