নিউইয়র্কে জাতিসংঘের সামনে আত্মহত্যা, তদন্ত চলছে
নিউইয়র্কে জাতিসংঘের সামনে আত্মহত্যা, তদন্ত চলছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে গতকাল বৃহস্পতিবার এক ব্যক্তি নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। পরে দগ্ধ হয়ে মারা যান তিনি। স্থানীয় পুলিশ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

ঘটনার বিবরণ

নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩২ মিনিটের দিকে তাদের কাছে একটি ফোনকল আসে। জানানো হয়, ফার্স্ট অ্যাভিনিউ ও ৪২তম স্ট্রিটের সংযোগস্থলে এক ব্যক্তি শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন। পরে বেলভিউ হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তৃপক্ষ তাঁকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় তদন্ত চলছে।

তিব্বতের পতাকার উপস্থিতি

সংবাদপত্র দ্য নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনার সময় ওই ব্যক্তির কাছে তিব্বতের একটি পতাকা ছিল। তবে এএফপি আলাদাভাবে বিষয়টির সত্যতা যাচাই করতে পারেনি। কী কারণে লোকটি গায়ে আগুন দিয়েছেন, সে ব্যাপারে কিছু বলেনি পুলিশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জাতিসংঘের প্রতিক্রিয়া

ঘটনাটির বিষয়ে জাতিসংঘের বক্তব্য জানার চেষ্টা করেছিল এএফপি। তবে সাড়া পাওয়া যায়নি। ঘটনাটি নিউইয়র্কের কেন্দ্রস্থলে ঘটায় এলাকায় কিছু সময়ের জন্য নিরাপত্তা জোরদার করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ