গাজায় ইসরায়েলের নিয়ন্ত্রণ ১০০% না হওয়া পর্যন্ত বাড়বে: মন্ত্রী
গাজায় ইসরায়েলের নিয়ন্ত্রণ ১০০% না হওয়া পর্যন্ত বাড়বে

গাজা উপত্যকার ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ দিন দিন আরও বৃদ্ধি পাবে এবং এটি ‘১০০ শতাংশ’ না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী এলি কোহেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলি মন্ত্রীর বক্তব্য

ইসরায়েলি রেডিও স্টেশন গ্যালি ইসরায়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহেন বলেন, ইসরায়েল কোনোভাবেই হামাসকে ‘এমনকি এক মিলিমিটারের জন্যও মাথা তুলে দাঁড়াতে’ দিতে পারে না।

নিয়ন্ত্রিত এলাকার পরিসংখ্যান

গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর দখলদারিত্বের একটি পরিসংখ্যান তুলে ধরে এই মন্ত্রী আরও জানান, দুই মাস আগেও গাজার ৫৩ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে ছিল। এক মাস আগে তা বেড়ে প্রায় ৬০ শতাংশে পৌঁছায়। আর বর্তমানে গাজা উপত্যকার এই নিয়ন্ত্রণের পরিমাণ ‘৭০ শতাংশের কাছাকাছি’ পৌঁছে গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ