মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ১৫ দফা শান্তি প্রস্তাব, ইরানকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রলোভন
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ১৫ দফা শান্তি প্রস্তাব

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ১৫ দফা শান্তি প্রস্তাব

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে। দ্য নিউইয়র্ক টাইমস এবং রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। তবে পরিকল্পনার নির্দিষ্ট দফাগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

পাকিস্তানের মাধ্যমে প্রস্তাব পাঠানো

খবরে বলা হয়েছে, পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব তেহরানের কাছে পাঠানো হয়েছে। এর আগে পাকিস্তান এই দুই যুদ্ধরত দেশের মধ্যে শান্তি আলোচনার আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছিল।

হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার শর্ত

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এই পরিকল্পনার বেশ কিছু শর্ত ও দাবির কথা উল্লেখ করেছে। এর মধ্যে অন্যতম হলো—কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে হবে এবং একে একটি ‘মুক্ত সামুদ্রিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব

বিনিময়ে ইরান কী সুবিধা পাবে, প্রতিবেদনে সেটিও বলা হয়েছে। খবরে দাবি করা হয়েছে, ইরান যদি এই প্রস্তাবগুলো মেনে নেয়, তবে দেশটির ওপর থেকে আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে।

সত্যতা যাচাইয়ের চেষ্টা

অবশ্য ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তারা এখনো এই সংক্রান্ত কোনো নথিপত্র দেখেনি। গণমাধ্যমে আসা এই তথ্যের সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে তারা।

মধ্যপ্রাচ্যে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উদ্দেশ্য হাছিল করতে না পারার প্রেক্ষাপটে এই শান্তি প্রস্তাব পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে। মুখে স্বীকার না করলেও অবশেষে হার মানতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ