ইরানের সতর্কতা: দুবাই ও দোহার নির্দিষ্ট এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলা হয়েছে
ইরান সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও কাতারের রাজধানী দোহার কিছু এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যেতে সতর্ক করেছে। দেশটির দাবি, ওইসব স্থানে মার্কিন সেনারা অবস্থান করছে এবং সেগুলো লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। ইরান জানায়, সম্ভাব্য হামলার সময় যাতে সাধারণ মানুষ হতাহত না হয়, সে জন্য আগাম সতর্কতা দেওয়া হয়েছে।
দুবাইয়ের লক্ষ্যবস্তু
জানা গেছে, দুবাইয়ের আল মিনহাদ বিমানঘাঁটি, জেবেল আলী বন্দর এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকে মার্কিন সেনাদের লুকিয়ে থাকার জায়গা হিসেবে চিহ্নিত করে ইরান। এই স্থানগুলোতে মার্কিন সেনাদের উপস্থিতি থাকতে পারে বলে ইরান সন্দেহ করছে।
দোহার এলাকা
অপরদিকে দোহার এডুকেশন সিটি এবং আল উদেইদ বিমানঘাঁটির আশপাশ থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলা হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী বলেছে, আমাদের সতর্কতা সত্ত্বেও, আপনাদের শাসকরা মার্কিনিদের আশ্রয় দিয়েছে এবং এসব জায়গায় ব্যবহার করে ইরানে হামলা চালানোর সুযোগ দিয়েছে।
ইরানের এই সতর্কতা আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সংযুক্ত আরব আমিরাত ও কাতার সরকার এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে, ইরানের এই দাবি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
