ইরানে যুদ্ধের ষষ্ঠ দিনে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পাশে নামলো কুর্দি যোদ্ধারা
ইরানে যুদ্ধে কুর্দি যোদ্ধাদের অংশগ্রহণ নিশ্চিত

ইরানে যুদ্ধের ষষ্ঠ দিনে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পাশে নামলো কুর্দি যোদ্ধারা

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বৃহস্পতিবার পর্যন্ত (৫ মার্চ) ষষ্ঠ দিনে গড়েছে। এই যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে মার্কিন মদদপুষ্ট কুর্দি যোদ্ধাদের অংশগ্রহণ। ইতোমধ্যে কুর্দি যোদ্ধারা ইরানের সীমান্ত অতিক্রম করে দেশটির বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে বলে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। জেরুজালেম পোস্ট ও ফক্স নিউজের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

কুর্দি যোদ্ধাদের স্থল অভিযানের বিস্তারিত

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইরাক-ইরান সীমান্তবর্তী অঞ্চল থেকে পরিচালিত ইরানি কুর্দি গোষ্ঠীগুলো তেহরানে স্থল অভিযানে অংশ নিয়েছে। এই গোষ্ঠীতে হাজার হাজার যোদ্ধা রয়েছেন। সাম্প্রতিক দিনগুলোতে কুর্দি যোদ্ধারা ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিলো। তাদের লক্ষ্য ছিল ইরানি বাহিনীকে চাপে ফেলা এবং ইরানজুড়ে তাদের ছত্রভঙ্গ করা।

জেনিফার গ্রিফিন নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে বলা হয়, মার্কিন কর্মকর্তারা সংবাদমাধ্যম ফক্স নিউজকে নিশ্চিত করেছেন যে কয়েক হাজার কুর্দি যোদ্ধা ইরানে ক্রস-বর্ডার স্থল হামলা শুরু করেছে। চলতি সপ্তাহের শুরুর দিকেই এই অভিযান শুরু হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যুক্তরাষ্ট্রের অবস্থান ও প্রতিক্রিয়া

বুধবার যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের অভ্যন্তরে বিদ্রোহীদের সশস্ত্র করছে না। তবে তিনি জানান, মার্কিন সরকারের অন্যান্য অংশও এতে জড়িত থাকতে পারে। এ ছাড়া হোয়াইট হাউজে দেশটির প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট, ট্রাম্প প্রশাসন কুর্দি যোদ্ধাদের অস্ত্র দিতে সম্মত হয়েছে- এমন রিপোর্ট প্রত্যাখ্যান করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ক্যারোলিন লেভিট বলেন, "আমি এই ব্যাপারে মন্তব্য করতে পারি যে প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে অনেক পার্টনার, মিত্র এবং নেতাদের সঙ্গে কথা বলেছেন।" তিনি আরও উল্লেখ করেন, ট্রাম্প উত্তর ইরাকে মার্কিন ঘাঁটি সম্পর্কে কুর্দি নেতাদের সঙ্গে কথা বলেছেন। তবে ট্রাম্প কোনো পরিকল্পনায় সম্মত হয়েছেন বলে রিপোর্ট প্রকাশ হয়েছে তা পুরোপুরি মিথ্যা এবং এমনটি লেখা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।

এই ঘটনায় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ইরানে যুদ্ধের গতিপ্রকৃতি আরও জটিল হয়ে উঠতে পারে। কুর্দি যোদ্ধাদের অংশগ্রহণ যুদ্ধের ময়দানে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন।