সাভারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত
সাভারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত

সাভার উপজেলার আশুলিয়ায় বাঁশভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার আশুলিয়ায় বাইপাইল এলাকার নবীনগর–চন্দ্রা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয়

নিহত নারীর নাম মুক্তা আক্তার (২৯)। তিনি রংপুরের তাজহাট থানার শেখপাড়া গ্রামের আবদুল মতিনের মেয়ে। আশুলিয়ার নরসিংহপুর এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থেকে একই এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন মুক্তা।

দুর্ঘটনার বিবরণ

সাভার হাইওয়ে থানা–পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পরিচিত এক ব্যক্তির সঙ্গে মোটরসাইকেলে নবীনগরের দিকে যাচ্ছিলেন মুক্তা। রাত ১০টার দিকে বাইপাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় বাঁশভর্তি ওই ট্রাক। এ ঘটনায় মুক্তা সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। একপর্যায়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের ব্যবস্থা

ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দের পর চালককে আটক করা হয়েছে বলে জানান সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান। তিনি বলেন, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রাতেই মরদেহটি তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ