হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে হামলা, ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি
হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

হরমুজ প্রণালি অতিক্রমের সময় তিনটি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ হামলার মুখে পড়েছিল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এতে মার্কিন জাহাজগুলোর কোনো ক্ষতি হয়নি এবং পাল্টা হামলায় ইরানি হামলাকারীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ট্রাম্পের বক্তব্য

এর আগে এবিসি নিউজের এক প্রতিবেদককে ট্রাম্প বলেন, সাম্প্রতিক মার্কিন হামলা ছিল ‘শুধু একটি লাভ ট্যাপ’ (হালকা হামলা)। একইসঙ্গে তিনি দাবি করেন, ‘যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।’ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, তিনটি বিশ্বমানের আমেরিকান ডেস্ট্রয়ার সফলভাবে হামলার মুখেও হরমুজ প্রণালি অতিক্রম করেছে। ডেস্ট্রয়ারগুলোর কোনো ক্ষতি হয়নি, তবে ইরানি হামলাকারীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, মার্কিন রণতরি লক্ষ্য করে গুলি চালানো ইরানি সমুদ্রযানগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে এবং সেই সঙ্গে অসংখ্য ছোট নৌকাও ধ্বংস হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইরান সম্পর্কে মন্তব্য

ইরানকে একটি ‘অস্বাভাবিক দেশ’ হিসেবে আখ্যায়িত করে ট্রাম্প পোস্টে লিখেন, একটি স্বাভাবিক দেশ এই ডেস্ট্রয়ারগুলোকে যেতে দিত, কিন্তু ইরান স্বাভাবিক দেশ নয়। তারা উন্মাদদের দ্বারা পরিচালিত। সুযোগ পেলে তারা নিঃসন্দেহে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে।

কঠোর হুঁশিয়ারি

চলমান আলোচনায় ইরান দ্রুত চুক্তিতে না আসলে দেশটিকে আরও কঠোর ও সহিংস হামলার হুমকি দিয়ে ট্রাম্প বলেন, তারা কখনোই সেই সুযোগ (পারমাণবিক অস্ত্র ব্যবহারের) পাবে না। আজ আমরা যেভাবে তাদের আঘাত করেছি, ভবিষ্যতে এর চেয়েও অনেক বেশি জোরে এবং আরও সহিংসভাবে আঘাত করবো, যদি তারা দ্রুত চুক্তিতে স্বাক্ষর না করে!

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ