জন ফেলানের পদত্যাগ: ট্রাম্প প্রশাসনে আরেক শীর্ষ কর্মকর্তার বিদায়
জন ফেলানের পদত্যাগ: ট্রাম্প প্রশাসনে আরেক শীর্ষ কর্মকর্তার বিদায়

ট্রাম্প প্রশাসন ছাড়ছেন মার্কিন নৌবাহিনীর বেসামরিক প্রধান জন ফেলান। বুধবার (২৩ এপ্রিল) পেন্টাগনের পক্ষ থেকে তার এই বিদায়ের ঘোষণা দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, জন ফেলানের পদত্যাগ ‘অবিলম্বে কার্যকর’ হয়েছে। তার জায়গায় নৌবাহিনীর আন্ডারসেক্রেটারি হুং কাও ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন।

জন ফেলানের বিদায়ের সুনির্দিষ্ট কোনো কারণ নৌবাহিনী উল্লেখ করেনি। তবে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাহাজ নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মার্কিন নেতৃত্বের অভ্যন্তরে তৈরি হওয়া উত্তেজনার জেরে তিনি পদত্যাগ করেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প প্রশাসন থেকে একের পর এক শীর্ষ সামরিক কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার হিড়িক পড়েছে। মাত্র কয়েক সপ্তাহ আগে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সেনাপ্রধান র‍্যান্ডি জর্জকে পদত্যাগ করতে বলেন। এ ছাড়া জেনারেল ডেভিড হোডনে এবং মেজর জেনারেল উইলিয়াম গ্রিনকেও সম্প্রতি তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পেন্টাগনের দায়িত্ব নেওয়ার পর থেকে হেগসেথ এখন পর্যন্ত এক ডজনেরও বেশি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন, যার মধ্যে নৌবাহিনীর অপারেশন প্রধান এবং বিমানবাহিনীর ভাইস চিফ অফ স্টাফও রয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ