ইসরায়েলের দাবি গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত
ইসরায়েলের দাবি গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলায় হামাসের সামরিক শাখার শীর্ষ কমান্ডার ইজ্জ আল-দিন আল-হাদ্দাদকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শনিবার ইসরায়েলের সেনাবাহিনী জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার অন্যতম শেষ জীবিত পরিকল্পনাকারীদের একজন ছিলেন হাদ্দাদ। খবর এপির।

বিমান হামলায় নিহত হাদ্দাদ

ইসরায়েল সেনাবাহিনীর বরাতে মার্কিন সংবাদ সংস্থাটি জানিয়েছে, শুক্রবার এক বিমান হামলায় হাদ্দাদ প্রাণ হারান। তাকে হামাসের সামরিক শাখার শেষ দিকের শীর্ষ কমান্ডারদের একজন হিসেবে বর্ণনা করছে ইসরায়েল। তাদের দাবি ৭ অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছিলেন হাদ্দাদ। ওই হামলায় ইসরায়েলে প্রায় এক হাজার ২০০ জন নিহত হয় এবং ২৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করা হয়।

গাজায় ইসরায়েলি হামলার প্রভাব

ওই হামলার জেরে ফিলিস্তিনে হামলা চালায় ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের টানা হামলায় ৭২ হাজার ৭০০ ফিলিস্তিনি প্রাণ হারান, যার মধ্যে বেশিরভাগই শিশু। মন্ত্রণালয়টি গাজার হামাস নিয়ন্ত্রিত সরকারের অংশ হলেও এটি চিকিৎসা পেশাজীবীদের দ্বারা পরিচালিত, যারা বিস্তারিত রেকর্ড সংরক্ষণ ও প্রকাশ করেন এবং যেগুলো আন্তর্জাতিক সম্প্রদায় সাধারণত নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যুদ্ধবিরতি নাজুক অবস্থায়

হাদ্দাদের হত্যাকাণ্ডের ঘটনাটি এমন সময়ে ঘটলো যখন কিনা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নাজুক অবস্থায় রয়েছে। কারণ, হামাস নিরস্ত্রীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো চুক্তির অগ্রগতিকে থামিয়ে দিচ্ছে। অক্টোবর মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও গাজায় প্রায় প্রতিদিনই ইসরায়েলি হামলা বা গুলিবর্ষণ ঘটছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় ৮৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাদ্দাদ: সর্বশেষ নিহত কমান্ডার

হাদ্দাদ ছিলেন ইসরায়েলের হাতে নিহত হওয়া হামাসের সর্বশেষ কমান্ডার। ইসরায়েল জানিয়েছে, মোহাম্মদ সিনওয়ার নিহত হওয়ার পর হাদ্দাদ দায়িত্ব নেন। সেনাবাহিনী আরও বলেছে, যুদ্ধ চলাকালে তিনি ইসরায়েলি জিম্মিদের নিজের চারপাশে রাখতেন, যাতে সম্ভাব্য হামলা থেকে সুরক্ষার জন্য তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করা যায়।

হামাসের এই কমান্ডারের নিহতের বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। তারা বলছে, শুক্রবারের হামলায় হাদ্দাদসহ আরও ছয়জন মারা গেছেন। পরিবার থেকে বলা হয়, শনিবার গাজাতে হাদ্দাদের জানাজা অনুষ্ঠিত হয়। শোকাহত মানুষদের দ্বারা বহন করার সময় তার মরদেহ হামাস ও ফিলিস্তিনি পতাকায় মোড়ানো ছিল।