রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, দুপুরের পর বাড়তে পারে
রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, দুপুরের পর বাড়তে পারে

আজ সোমবার সকাল থেকেই রাজধানীর আকাশে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। সকাল ১০টার দিকে আকাশে মেঘ ছিল। আবহাওয়া অধিদপ্তরের সকাল সাতটার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি হতে পারে।

বৃষ্টির সম্ভাবনা ও সময়

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর বলেন, রাজধানীতে বৃষ্টি হলেও দুপুরের আগে হওয়ার সম্ভাবনা কম। দুপুরের দিকে বৃষ্টি হতে পারে, তবে তা খুব বেশি না–ও হতে পারে।

প্রায় চার দিন ধরে প্রচণ্ড গরম পড়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে। গতকাল ঢাকাসহ দেশের ছয় জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে, ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। টানা এই গরমের পর আজ আবার বৃষ্টি শুরু হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। বৃষ্টি বাড়তে পারে আজ সন্ধ্যার পর থেকে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বৃষ্টি চলতে পারে তিন থেকে চার দিন

তরিফুল নেওয়াজ কবীর বলেন, আজ থেকে বৃষ্টি বাড়তে পারে। আজ ইতিমধ্যে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে মেঘ আছে। কুমিল্লা পর্যন্ত মেঘের বিস্তার লক্ষ করা গেছে। আজ থেকে যে বৃষ্টি শুরু হচ্ছে, তা তিন থেকে চার দিন চলতে পারে।

চলতি মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে দেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। এরপর বৃষ্টি শুরু হলেও বর্ষার পরিচিত একটানা বৃষ্টি দেখা যায়নি। এর কারণ প্রসঙ্গে আবহাওয়াবিদেরা বলছেন, মৌসুমি বায়ু এলেও তা সক্রিয় নয়। আর এর বিস্তার ঘটছে না।

মৌসুমি বায়ু আটকে আছে

তরিফুল নেওয়াজ কবির বলেন, মৌসুমি বায়ু ভারতের পশ্চিমবঙ্গ ও বিহারের একটি স্থানে দুই সপ্তাহ ধরে আটকে আছে। এর বিস্তার ঘটছে না। এই বিস্তার ঘটলে বৃষ্টি বাড়তে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ