কাপ্তাইয়ে কুকুরের কামড়ে মায়া হরিণের মৃত্যু
কাপ্তাইয়ে কুকুরের কামড়ে মায়া হরিণের মৃত্যু

রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র এলাকার লোকালয়ে খাবার খেতে এসে কুকুরের কামড়ে একটি মায়া হরিণের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (১০ মে) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক জামাল উদ্দিন।

ঘটনার বিবরণ

জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) কাপ্তাই শাখার সভাপতি বেলাল হোসেন বলেন, সকালে কুকুরের চিৎকার শুনে ঘটনাস্থলে আমরা ছুটে আসি। এসে দেখি একটা হরিণকে কুকুর আক্রমণ করে পেছনের দিকে মাংস ছিড়ে নিয়ে গেছে। আক্রমণে হরিণটি ঘটনাস্থলে মারা যায়।

তিনি আরও বলেন, এসময় আমিসহ স্থানীয় লোকজন কাপ্তাইয়ের কর্ণফুলী রেঞ্জের বন বিভাগকে বিষয়টি জানায়। পরে তারা এসে মৃত হরিণটিকে কর্ণফুলী রেঞ্জে নিয়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভেটেরিনারি টিমের তৎপরতা

কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী বলেন, বন বিভাগ থেকে হরিণের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কাপ্তাই ভেটেরিনারি সার্জন ড. রবিউল ইসলামের নেতৃত্বে একটি টিম কর্ণফুলী রেঞ্জে যাই। মায়া হরিণটি কুকুরের আক্রমণে মৃত্যু ঘটে। আমরা ময়নাতদন্ত শেষে এটাকে মাটিতে পুঁতে ফেলছি।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় কুকুরের সংখ্যা বাড়ায় বন্যপ্রাণীদের জন্য হুমকি সৃষ্টি হয়েছে। বন বিভাগ ও প্রাণী সম্পদ বিভাগের সমন্বিত উদ্যোগে এলাকায় কুকুর নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ