বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি, ঢাকা ১৬তম
বিশ্বের দূষিত শহরে শীর্ষে দিল্লি, ঢাকা ১৬তম

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। দূষণ সূচকে দিল্লির পরেই অবস্থান করছে নেপালের কাঠমান্ডু এবং তৃতীয় স্থানে রয়েছে চীনের চেংদু। অন্যদিকে রাজধানী ঢাকার বায়ুমান আজ কিছুটা ভালো অবস্থানে রয়েছে। দূষণ তালিকায় ঢাকার অবস্থান ১৬ নম্বরে।

দিল্লির বায়ুমান 'খুবই অস্বাস্থ্যকর'

রোববার (২৬ এপ্রিল) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) রিয়েল টাইম তথ্য থেকে বিষয়টি জানা গেছে। আইকিউএয়ার-এর তথ্যমতে, আজ দিল্লির দূষণ স্কোর ২৩২, যার অর্থ সেখানকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা কাঠমান্ডুর স্কোর ১৬৩, যা স্বাস্থ্যঝুঁকির দিক থেকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

ঢাকার বায়ুমান 'সহনীয়'

বিপরীতে, ঢাকার বায়ুমান আজ তুলনামূলক স্বস্তিদায়ক। সকাল পর্যন্ত ঢাকার দূষণ স্কোর রেকর্ড করা হয়েছে ৯৪। আইকিউএয়ার-এর মানদণ্ড অনুযায়ী, এই স্কোর নির্দেশ করে যে ঢাকার বাতাস বর্তমানে ‘সহনীয়’ বা ভালো মানের পর্যায়ে রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বায়ুমান স্কোরের মানদণ্ড

বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর মতে, বায়ুদূষণের স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তাকে ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত। এছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর। ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ