বিশ্বের বায়ুদূষণের মাত্রা পরিমাপকারী তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৩তম পর্যায়ে রয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড হয়েছে ৯৬, যা এখানকার বাতাসের মান মাঝারি হিসেবে গণ্য করা হয়।
বায়ুদূষণে শীর্ষ শহরগুলো
এদিকে, ২৪৬ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে ভারতের শহর ‘দিল্লি’, যা এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’। একই সময় ১৬৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের শহর ‘চেংডু’, যা অস্বাস্থ্যকর বলে গণ্য হবে।
আইকিউএয়ার স্কোরের মানদণ্ড
আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা আইকিউএয়ার ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
একিউআই নির্ধারণের পদ্ধতি
সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর।



