ঢাকাসহ ১৪ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা
ঢাকাসহ ১৪ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (৫ জুন) ঢাকাসহ দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে। অভ্যন্তরীণ নদীবন্দর সতর্কবার্তায় বলা হয়েছে, আজ বিকাল থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত সময়ের মধ্যে এসব এলাকায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।

কোন কোন এলাকায় ঝড়ের সম্ভাবনা

সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও বিস্তারিত পূর্বাভাস

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ