দিনাজপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
দিনাজপুরে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ীতে পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকাল সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী উপজেলার ৫ নং খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলো ওই এলাকার শাহিন আলমের মেয়ে সাবিহা (সাড়ে ৪ বছর) এবং ছেলে সিয়াম (৩ বছর)।

ঘটনার বিবরণ

স্থানীয়রা জানান, বুধবার সকালে বাড়ির পাশে স্কুল মাঠ এলাকায় সাবিহা ও সিয়াম খেলতে যায়। খেলার এক পর্যায়ে পাশের বালু উত্তোলনের কারণে তৈরি হওয়া গভীর গর্তে পড়ে যায়। পরে দীর্ঘ সময় ধরে তাদের কোনো খোঁজ না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বালু উত্তোলনের ফলে সৃষ্ট পুকুরসদৃশ একটি গভীর গর্তের পানিতে খোঁজ করতে গিয়ে শিশু দুটির সন্ধান পায়।

উদ্ধার ও চিকিৎসক

তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আলিফ মো. নূরে আলম সায়েদি বলেন, পানিতে ডুবে যাওয়া শিশু দুটির মধ্যে প্রথমে ছেলেকে এবং পরে মেয়েটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় শিক্ষকের বক্তব্য

খয়েরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোবাদ হোসেন সরকার বলেন, বাড়ির পাশের মাঠের উত্তরে বালু উত্তোলনের কারণে একটি গভীর গর্ত তৈরি হয়েছিল, যেখানে পানি জমে যায়। ধারণা করা হচ্ছে, খেলা করার সময় তারা ওই গর্তের পানিতে পড়ে যায়।

পুলিশের অবস্থান

ফুলবাড়ী থানার উপপরিদর্শক মোছা. শাপলা বেগম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ