সপ্তাহজুড়ে বৃষ্টির দাপট, সব বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস
সপ্তাহজুড়ে বৃষ্টির দাপট, সব বিভাগে ঝড়বৃষ্টি

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করায় দেশের সব বিভাগে সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

রোববারের আবহাওয়া

আজ রোববার (১৭ মে) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

সপ্তাহজুড়ে পূর্বাভাস

আবহাওয়া অফিস বলছে, দেশের সব বিভাগে বজ্রপাতসহ ঝড়বৃষ্টি ও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের এ প্রবণতা আগামী বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আগামী কয়েক দিন দেশের সব বিভাগে ঝড়বৃষ্টির প্রবণতা রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে বলেছে, এই সময়ে বজ্রপাত থেকে সুরক্ষা নিতে হবে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় মৎস্যজীবীদের গভীর সাগরে না যেতে বলা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ