সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণে দ্বিতীয় মৃত্যু
সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মো. আমির (২৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় দুজনের মৃত্যু হলো।

চিকিৎসকের বক্তব্য

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান বলেন, আমিরের শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তিনি মারা যান। বর্তমানে আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতের পরিচয়

নিহত মো. আমির শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মাছুয়াখালী এলাকার বাসিন্দা আজহার ব্যাপারীর ছেলে। তিনি ওই বিদ্যুৎকেন্দ্রে কোন পদে কর্মরত ছিলেন তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এর আগে বিস্ফোরণের ঘটনায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় শংকর গোমেজ (২৫) নামের বিদ্যুৎকেন্দ্রের এক শেফ মারা যান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার বিবরণ

গত বুধবার দুপুরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনাঘাট এলাকায় জেরা মেঘনাঘাট ৭১৮ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন ক্যানটিনে কর্মকর্তা-কর্মচারীরা দুপুরের খাবার খাচ্ছিলেন। বিস্ফোরণে মোট ১২ জন দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে ৬ জন বাড়ি ফিরে যান। অন্য ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে গত বৃহস্পতিবার একজনের মৃত্যুর পর আজ আরও একজন মারা গেলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্বের ঘটনা

উল্লেখ্য, নারায়ণগঞ্জে কয়েক দিনের ব্যবধানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আরও কয়েকজনের মৃত্যু হয়েছে। গত রোববার সদর উপজেলার ফতুল্লার উত্তর ভুঁইগড় গিরিধারা এলাকায় ৯ তলা একটিভবনের নিচতলার ফ্ল্যাটে লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়।