সাধারণ জ্ঞান: আন্তর্জাতিক বিষয়ক – এখানে আন্তর্জাতিক বিষয়ক ৩০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।
প্রশ্ন ও উত্তর
- জাতিসংঘের উদ্যোগে কোন দিনকে আন্তর্জাতিক বন্ধু দিবস হিসেবে পালন করা হয়? উত্তর: ৩০ জুলাই।
- বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস হিসেবে পালন করা হয়? উত্তর: ২৮ জুলাই।
- বিশ্বের বড় অর্থনৈতিক জোট কোনটি? উত্তর: ইউরোপীয় ইউনিয়ন।
- জাতিসংঘের ‘টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা’ কয়টি? উত্তর: ১৭টি।
- আন্তর্জাতিক নদী বলা হয় কাকে? উত্তর: দানিয়ুবকে (১১টি দেশ দিয়ে প্রবাহিত)।
- সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর: ৮ ডিসেম্বর ১৯৮৫।
- জাতিসংঘের প্রস্তাবক কে? উত্তর: মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।
- জাতিসংঘের পতাকার রং কয়টি? উত্তর: ২টি। নীল ও সাদা।
- পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? উত্তর: এশিয়া।
- পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? উত্তর: গ্রীনল্যান্ড (ডেনমার্ক)।
- ‘রুটির ঝুড়ি’ বলা হয় কাকে? উত্তর: প্রেইরি অঞ্চলকে।
- কাকে পৃথিবীর ছাদ বলা হয়? উত্তর: পামির মালভূমি।
- বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট কোনটি? উত্তর: আমাজন বন।
- সয়াবিন উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? উত্তর: আর্জেন্টিনা।
- ‘ওপেক’ কী? উত্তর: তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- ‘টেসলা’ কী? উত্তর: যুক্তরাষ্ট্রের একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান।
- ‘ব্ল্যাকবক্স’ কোথায় থাকে? উত্তর: উড়োজাহাজে।
- বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র কোনটি? উত্তর: ইন্দোনেশিয়া।
- ‘আইআরজিসি’ শব্দের অর্থ কী? উত্তর: ইসলামি বিপ্লবী গার্ড কোর।
- বিশ্বের ক্ষুদ্রতম রাজধানী হলো কোনটি? উত্তর: ভ্যাটিকান সিটি।
- বর্তমানে সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপের নাম কী? উত্তর: জেমস ওয়েব টেলিস্কোপ।
- ফেসবুকের মূল প্রতিষ্ঠানের নাম কী? উত্তর: মেটা।
- বিশ্বের সর্বাধিক ভাষার দেশ কোনটি? উত্তর: পাপুয়া নিউগিনি।
- ইউক্রেনের মুদ্রার নাম কী? উত্তর: রিভনিয়া।
- জাতিসংঘের অফিশিয়াল ভাষা কয়টি? উত্তর: ৬টি।
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কোনগুলো? উত্তর: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
- বিশ্বের কোন দেশ প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) আইন বা ‘এআই অ্যাক্ট’ পাস করেছে? উত্তর: ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এলএনজি রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি? উত্তর: যুক্তরাষ্ট্র।
- EPI কার্যক্রমে কতটি রোগের বিরুদ্ধে টিকা দেয়া হয়? উত্তর: ১০টি।
- বাংলাদেশে EPI কার্যক্রম শুরু হয় কবে থেকে? উত্তর: ১৯৭৯ সালে ৭ এপ্রিল।
অধ্যাপক মোহাম্মদ আফলাতুন, অধ্যক্ষ, হাজারীবাগ সরকারি কলেজ, ঢাকা।


