বাঁশখালীতে বন্যার স্রোতে দুই শিশুর মৃত্যু
বাঁশখালীতে বন্যার স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভেসে মিরাজ (৭) ও আশিক (৬) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পৃথক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুদের পরিচয়

আশিক বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের মেহের আলী বাড়ির প্রবাসী কামাল উদ্দিনের ছেলে। অপর শিশু মিরাজ একই ইউনিয়নের রত্নপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

দুর্ঘটনার বিবরণ

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ওই দুই শিশু নিজ নিজ বাড়ির উঠানে বের হয়। এ সময় পূর্ব দিক থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল পানির স্রোতে তারা ভেসে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

বাঁশখালী থানার ওসি রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'পাহাড়ি ঢলের পানির স্রোতে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।' তিনি বন্যার পানির তীব্র স্রোত থেকে শিশুদের নিরাপদে রাখতে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ