বাঁশখালীতে পাহাড়ি ঢলে ভেসে দুই শিশুর মৃত্যু
বাঁশখালীতে পাহাড়ি ঢলে ভেসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে পৃথকভাবে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের মেহের আলী বাড়ির প্রবাসী কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আশিক (৭) ও একই ইউনিয়নের রত্নপুর এলাকার মোহাম্মদ মিরাজ (৩)।

ঘটনার বিবরণ

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বৃষ্টি ও পাহাড়ি ঢলে কয়েক দিন ধরে উপজেলার বেশ কিছু এলাকা ডুবে আছে। এর মধ্যেই বেলা সাড়ে ১১টার দিকে পাহাড় থেকে নেমে আসা পানির প্রবল স্রোতে বাহারছড়া ইউনিয়নে বাড়ির উঠানে থাকা দুই শিশু ভেসে যায়। পরে পরিবার ও স্থানীয় লোকজন তাদের লাশ উদ্ধার করে।

স্থানীয় প্রতিক্রিয়া

পাহাড়ি ঢলে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যু বিষয়টি বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. এনাম নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনি প্রক্রিয়া ও শোক

জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, পাহাড়ি ঢলে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। আইনি প্রক্রিয়া শেষে ওই শিশুদের দাফনের ব্যবস্থা করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ