আবর্জনার ভাগাড়ে পরিণত কুতুবখালী খাল, দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা
আবর্জনার ভাগাড়ে কুতুবখালী খাল, দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা

রাজধানীর কুতুবখালী খাল এখন আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। শনির আখড়ার গোবিন্দপুর এলাকার মৃধাবাড়ি সড়ক অংশ থেকে তোলা ছবিতে দেখা যায়, খালটি ময়লায় ভরে গেছে। খালের পানি আলকাতরার মতো কালো হয়ে গেছে এবং চারদিকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। শনির আখড়া-মৃধাবাড়ি সড়কের অপর পাশে ডেমরামুখী অংশের চিত্রও একই রকম।

যাত্রাবাড়ীর দনিয়া অংশে খালের করুণ অবস্থা

যাত্রাবাড়ীর দনিয়া অংশেও খালটি বেহাল হয়ে আছে। স্থানীয় ব্যক্তিদের ভাষ্য, সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন খালের এই অংশ পরিষ্কার করেছিল। কিন্তু এক দিন পার না হতেই আবার ময়লায় ভরে গেছে খালটি।

শনির আখড়া কাঁচাবাজার এলাকায় খাল ভরাট

ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক–সংলগ্ন শনির আখড়া কাঁচাবাজার এলাকায় ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে খালের বড় একটি অংশ। এছাড়া কুতুবখালী খালের দুই পাশ দোকানপাটের দখলে চলে গেছে। সরু অংশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় সাধারণ মানুষকে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দিনের পর দিন ময়লা-আবর্জনা জমে কুতুবখালী খালের অনেক অংশ ভরাট হয়ে গেছে। সেখানে জন্মেছে ঘাস ও লতাগুল্ম। জিয়া সরণি সড়ক অংশে কুতুবখালী খালটি কার্যত মৃত। পানির রং কালো কুচকুচে এবং তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে খাল থেকে।

পরিষ্কারের চেষ্টা চলছে

যাত্রাবাড়ী আড়ত–সংলগ্ন অংশে খননযন্ত্র (এক্সক্যাভেটর) দিয়ে খাল পরিষ্কার করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মীরা। তবে স্থানীয়রা বলছেন, নিয়মিত পরিষ্কার ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এ অবস্থার উন্নতি হবে না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ