টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও দুর্ভোগ
টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও দুর্ভোগ দেখা দিয়েছে। রাস্তাঘাট তলিয়ে গেছে পানিতে। বাঁশের ভেলায় চড়ে মায়ের সঙ্গে অন্য জায়গায় যাচ্ছে এক ছেলে। বান্দরবানের রামজাদী এলাকায় ১০ জুলাই এই দৃশ্য ধরা পড়ে। ছবিটি তোলেন মং হাই সিং মারমা।

বর্ষা মৌসুমে নৌকা ও মাছ ধরার দৃশ্য

বর্ষা মৌসুমে গবাদিপশুর ঘাস কাটা ও গ্রামের মাঠ থেকে মাছ ধরার কাজে ব্যবহারের জন্য ইলিয়টগঞ্জ বাজার থেকে রিকশা-ভ্যানে দুটি নৌকা নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। কুমিল্লার দাউদকান্দির মলয়-বাশরা সড়কে ১০ জুলাই এই দৃশ্য দেখা যায়। ছবিটি তোলেন আবদুর রহমান ঢালী।

সড়ক ও নদের বাঁধ ভেঙে পানি

খোয়াই নদের বাঁধ ভেঙে হবিগঞ্জ-ধুলিয়াখাল-মিরপুর সড়ক এখন ২ ফুট পানির নিচে। হবিগঞ্জের ধুলিয়াখাল এলাকায় ১০ জুলাই এই চিত্র দেখা যায়। ছবিটি প্রথম আলোর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বৃক্ষরোপণ কর্মসূচি ও নৌকা চলাচল

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রথম আলো চাঁদপুর বন্ধুসভার আয়োজনে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হকসহ অন্যরা। ১০ জুলাই চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এই আয়োজন হয়। ছবি: আলম পলাশ। এছাড়া সড়কে পানি উঠেছে, তাই রাস্তায় নৌকা চলছে। দীঘিনালা-লংগদু সড়কের মেরুং এলাকা থেকে ১০ জুলাই এই দৃশ্য ধরা পড়ে। ছবি: জয়ন্তী দেওয়ান।

কাঁকরোল সংগ্রহ ও গ্রামীণ সড়কের ক্ষতি

জমি থেকে কাঁকরোল তুলে বিক্রির জন্য ক্রেটে তুলছেন এক চাষী। রংপুরের মিঠাপুকুরের পাইকান এলাকায় ১০ জুলাই এই দৃশ্য দেখা যায়। ছবি: মঈনুল ইসলাম। টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক। দীঘিনালার তারাবুনিয়া এলাকায় ১০ জুলাই এই চিত্র দেখা যায়। ছবি: জয়ন্তী দেওয়ান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পানিতে তলিয়ে যাওয়া এলাকা ও ফুটবল খেলা

পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকা। গতকাল বৃহস্পতিবার বিকেলে পুঁইছড়ি ইউনিয়নে এই দৃশ্য ধরা পড়ে। ছবি: প্রথম আলো। ছুটির দিনে ভোরে বৃষ্টি উপেক্ষা করে কাদাপানিতে ফুটবল খেলায় মেতে উঠেছে একদল শিশু-কিশোর। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদর উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে ১০ জুলাই এই দৃশ্য দেখা যায়। ছবি: বদর উদ্দিন।

বৃষ্টির পানিতে মাছ শিকার

দিনভর টানা বৃষ্টি। এই সময় বৃষ্টির পানিতে নিচু জলাভূমি উপচে পড়ে। তাতে ছোট মাছ পাওয়া যায়। গ্রামের লোকজন দল বেঁধে জাল পেতে সেই মাছ শিকার করছেন। গাজীপুরের শ্রীপুরের বেন্নাবাইদ এলাকায় ১০ জুলাই এই দৃশ্য ধরা পড়ে। ছবি: সাদিক মৃধা।