ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ধ্বংসযজ্ঞ, নিহতের আশঙ্কা ১ লাখ পর্যন্ত
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ধ্বংসযজ্ঞ, নিহতের আশঙ্কা ১ লাখ

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার তীব্রতা ছিল যথাক্রমে ৭.২ ও ৭.৫। এই জোড়া ভূমিকম্পে কারাকাসের বহু ভবন ধসে পড়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা গেছে। লাতিন আমেরিকার প্রতিবেশী দেশ ব্রাজিল ও কলম্বিয়াতেও ভূকম্পন টের পাওয়া গেছে।

ভূমিকম্পের বিবরণ ও সময়

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭.২ মাত্রার প্রথম ভূমিকম্প আঘাত হানে। মাত্র ৩৯ সেকেন্ড পরেই কারাকাসের পশ্চিমে ইউমারের কাছে ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে।

হতাহত ও ক্ষয়ক্ষতির আশঙ্কা

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে জানান, জোড়া ভূমিকম্পের পর অন্তত ২০টি পরাঘাত রেকর্ড করা হয়েছে। প্রাথমিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির সঠিক হিসাব পাওয়া যায়নি। তবে ইউএসজিএস বলেছে, পরপর শক্তিশালী দুটি ভূমিকম্পের আঘাতে ভেনেজুয়েলায় ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির শঙ্কা রয়েছে। ১০ হাজার থেকে ১ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে কারাকাসে ব্যাপক ধ্বংসের চিহ্ন দেখা যাচ্ছে। বহু ভবন ধসে পড়েছে এবং উদ্ধার কার্যক্রম চলছে।

সুনামি সতর্কতা ও জরুরি অবস্থা

জোড়া ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়। তবে অল্প সময় পরই তা তুলে নেয় কর্তৃপক্ষ। দেলসি রদ্রিগেজ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি জানান, জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারাকাসের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান ও রেলসেবাও বন্ধ রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিবেশী দেশগুলোর প্রভাব

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে জানায়, দেশটির কিছু অংশে ভূকম্পন টের পাওয়া গেছে এবং সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় কোনো ব্রাজিলীয় নাগরিকের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ব্রাজিল ও ভেনেজুয়েলার মধ্যে ২ হাজার ১০০ কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। আল-জাজিরার খবর অনুযায়ী, কলম্বিয়ার রাজধানী বোগোতা থেকেও ভূকম্পন টের পাওয়া গেছে।

ভূমিকম্পের কারণ

ভেনেজুয়েলা সক্রিয় ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত, যেখানে ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকান—এ দুটি টেকটোনিক প্লেট মিলিত হয়েছে। ইউএসজিএসের জরিপ অনুযায়ী, গতকালের ভূমিকম্প দুটির মধ্যে দ্বিতীয়টি ও সবচেয়ে বড়টি (৭.৫ তীব্রতার) এ প্লেটগুলোর সীমানার কাছে ‘শেলো স্ট্রাইক-স্লিপ ফল্টিংয়ের’ ফলে ঘটেছে। এটি তখন ঘটে, যখন প্লেটগুলোর মধ্যবর্তী ফাটলগুলো আনুভূমিকভাবে সরে যায়। এমন নড়াচড়া দ্রুত ঘটলে ভূমিকম্প হয়।

ইউএসজিএস জানিয়েছে, গতকালের জোড়া ভূমিকম্প সম্ভবত ‘একটি জটিল, ফাটলের পারস্পরিক ক্রিয়াপ্রক্রিয়ার ইঙ্গিত দেয়’। সংস্থাটি আরও বড় তীব্রতার পরাঘাতের শঙ্কার কথাও জানিয়েছে।