সিলেটের সাদাপাথরে গোসল করতে নেমে চিকিৎসক নিখোঁজ
সিলেটের সাদাপাথরে গোসল করতে নেমে চিকিৎসক নিখোঁজ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে সুব্রত সাহা বিকাশ (৩৩) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তিনি পেশায় একজন চিকিৎসক। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটকের পরিচয়

নিখোঁজ পর্যটক সুব্রত সাহা বিকাশ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। তিনি ঢাকা থেকে চার বন্ধু মিলে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র দেখতে এসেছিলেন।

ঘটনার বিবরণ

ঘটনার দিন দুপুরে চার বন্ধু সাদাপাথর পর্যটন কেন্দ্রে বিজিবির ক্যাম্পের সামনে নদীতে গোসল করতে নামেন। সাঁতার কাটতে কাটতে একপর্যায়ে তারা পানির প্রবল স্রোতের মধ্যে চলে যান। এসময় অন্য দুজন তীরে উঠতে পারলেও সুব্রত প্রবল স্রোতে তলিয়ে যান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার অভিযান

খবর পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম জানান, সাদাপাথরে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে চেষ্টা করছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ