তিস্তা মহাপরিকল্পনা শিগগিরই বাস্তবায়ন শুরু হবে: ত্রাণমন্ত্রী
তিস্তা মহাপরিকল্পনা শিগগিরই বাস্তবায়ন শুরু: ত্রাণমন্ত্রী

সরকার অতি অল্প সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব। সোমবার (১১ মে) দুপুরে লালমনিরহাট জেলা স্টেডিয়াম মাঠে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

তিস্তা মহাপরিকল্পনায় চীনের ভূমিকা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, ‘চীন তিস্তা মহাপরিকল্পনায় অর্থায়ন করবে, কারিগরি সহায়তা দেবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিগগিরই চীন সফর করবেন। আমি অত্যন্ত আশাবাদী, জনগণ কর্তৃক নির্বাচিত সরকার অতি অল্প সময়ে এই কাজ শুরু করবে, ইনশা আল্লাহ।’

কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা

তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল, সরকার গঠন করা হলে ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার মধ্যে চাকরি মেলা অন্যতম।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ