পূর্ণিমা সচেতনতামূলক প্রামাণ্যচিত্রে, ১৯৭০ সালের ভোলার দুর্যোগ নিয়ে
পূর্ণিমা প্রামাণ্যচিত্রে, ১৯৭০ সালের ভোলার দুর্যোগ নিয়ে

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। দীর্ঘদিন ধরে অভিনয় ও সৌন্দর্য দিয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন তিনি। তবে বর্তমানে এই নায়িকা অভিনয় থেকে অনেক দূরে। কিছুদিন আগে তিনটি সিনেমায় কাজ করলেও সেগুলো এখনো মুক্তি পায়নি। নাটকেও তাকে দেখা যাচ্ছে না অনেক দিন। হঠাৎ করেই সম্প্রতি একটি সচেতনতামূলক প্রামাণ্যচিত্রে অংশ নিয়েছেন পূর্ণিমা।

প্রামাণ্যচিত্রের বিবরণ

১৯৭০ সালে ভোলায় ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই প্রামাণ্যচিত্রটি। এর পরিচালক হলেন ‘প্রেমের তাজমহল’ খ্যাত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব। এফডিসিতে দৃশ্যধারণের মাধ্যমে ইতিমধ্যেই শুটিং শেষ হয়েছে। বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান মানবসুর উন্নয়ন সংস্থা (মাউস)-এর জন্য প্রামাণ্যচিত্রটি নির্মিত হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সোহরাব লাভুর গ্রন্থনা ও পরিকল্পনায় প্রামাণ্যচিত্রটির নাম রাখা হয়েছে ‘অস্তিত্বের লড়াই’।

পূর্ণিমার বক্তব্য

পূর্ণিমা বলেন, ‘প্রামাণ্যচিত্রের ভাবনা ভালো লাগায় মানুষকে সচেতন করতে দায়িত্ববোধের জায়গা থেকে কাজটি করেছি। আমি সবসময় ভালো কাজের সঙ্গে থাকতে চাই।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিচালকের মন্তব্য

গাজী মাহবুব জানান, গল্পে উঠে আসবে ১৯৭০ সালের বন্যার সেই মর্মান্তিক কাহিনি এবং বর্তমান বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগে আমাদের করণীয় কী। মানবসুর উন্নয়ন সংস্থার আয়োজনে জলবায়ু সহনশীল বাংলাদেশ গঠনে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কর্মসূচিতে এটি দেখানো হবে। এছাড়াও অন্তর্জালে প্রকাশিত হবে। অনুষ্ঠানে সারাদেশের ২ হাজার স্বেচ্ছাসেবী সংগঠনকে দিনব্যাপী ফ্রি প্রশিক্ষণ ও সনদ প্রদান করা হবে। প্রশিক্ষণ বিষয়ে বিস্তারিত সংস্থার ফেসবুক পেজে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্থার নির্বাহী কর্মকর্তা সোহরাব লাভু।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিনয়শিল্পী

পূর্ণিমা ছাড়াও প্রামাণ্যচিত্রটিতে আরও রয়েছেন কাজী হায়াৎ, শিবা শানু, তানহা তাসনিয়া, শিরিন শিলা, মৌ খান ও জয় চৌধুরীসহ আরও অনেকেই।