ঢাকায় বৃষ্টিতে সড়ক তলিয়ে যায়, চরম ভোগান্তিতে নগরবাসী
ঢাকা শহরে টানা ভারী বৃষ্টিতে সড়কগুলো তলিয়ে গেছে। গাড়ির সামনের দিক পানিতে ডুবে থাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বুকসমান পানিতে রিকশা চলছে, আর মোটরসাইকেল টেনে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি।
এক শিশুকে কোলে বসিয়ে ভোগান্তিতে পড়তে হয় লোকজনদের। নানা বয়সের মানুষ কোমরসমান পানি পার হয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। স্কুলশিক্ষার্থীকে কোলে নিয়ে হেঁটে পানি পার হচ্ছেন এক ব্যক্তি। দুই শিশুকে নিয়ে কষ্ট করে পানি পার হয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন এক নারী।
অঝোরে বৃষ্টি ঝরছে। পানি মাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে যানবাহনগুলো। এমনকি মার্কেটে দোকানপাটের ভেতরেও পানি ঢুকে গেছে। নগরবাসী চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন।



