মিরপুরের কালশীতে বস্তিতে অগ্নিকাণ্ড, ১০ ইউনিট কাজ করছে
মিরপুরের কালশীতে বস্তিতে অগ্নিকাণ্ড, ১০ ইউনিট কাজ করছে

রাজধানীর মিরপুরে কালশীর একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। সোমবার (২৫ মে) সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে চেষ্টা অব্যাহত

আগুন লাগার এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়েও আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। বরং আগুন আরও আশপাশে ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া আগুনের কারণে আশপাশের এলাকায় তৈরি হয়েছে তীব্র যানজট।

ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পল্লবী ও মিরপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট কাজ শুরু করে। পরে মিরপুর এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে যুক্ত হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আগুনের তীব্রতা ও পানি সংকট

স্থানীয় এবং আগুন নেভানোর কাজে জড়িত ফায়ার কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুনের তীব্রতা বাড়ছে এবং সেটি আরও বিস্তৃত হয়েছে। এছাড়া আগুন নির্বাপণে পানি সংকটের দেখা দিয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের সঙ্গে সেচ্ছাসেবী এবং স্থানীয়রাও যোগ দিয়েছেন আগুন নেভাতে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ