খাগড়াছড়িতে ৮ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার
খাগড়াছড়িতে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার

খাগড়াছড়ির দীঘিনালায় ৮ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ৮ ফুট লম্বা একটি বার্মিজ প্রজাতির অজগর উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর হাচিনসনপুর এলাকার একটি নালায় মাছ ধরার জালে সাপটি আটকা পড়ে।

স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন বলেন, জমির পানি নামার একটি নালায় মাছ ধরার জন্য তিনি জাল পেতেছিলেন। পরে জাল তুলতে গিয়ে দেখতে পান, একটি বড় অজগর সাপ তাতে আটকা পড়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন।

স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় উদ্ধার

খবর পেয়ে ঘটনাস্থলে যান স্বেচ্ছাসেবী সংগঠন ‘ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্স’-এর সংগঠক হৃদয় বড়ুয়া। স্থানীয়দের সহযোগিতায় তিনি সাপটি নিরাপদে উদ্ধার করেন। পরে অজগরটি মেরুং রেঞ্জের বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বন বিভাগের তথ্য ও পরবর্তী পদক্ষেপ

মেরুং রেঞ্জের উপবন সংরক্ষক কর্মকর্তা মো. জাফরুল্লাহ বলেন, উদ্ধার হওয়া বার্মিজ প্রজাতির অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন ৭ কেজি ৮০০ গ্রাম। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে সাপটিকে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

বন বিভাগ ও বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা জানান, বার্মিজ অজগর বিষধর নয়। এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এমন বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা সংশ্লিষ্ট উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ