শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির স্নিগ্ধতা
শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির স্নিগ্ধতা

যেখানে সব ক্লান্তি থামে। একটু গা জুড়ানোর জন্য এর চেয়ে শান্তিময় স্থান আর নেই। চারদিকে সবুজের সমারোহ আর গাছতলায় বাঁশ–কাঠ দিয়ে একটা বসার স্থান। পথিকের ক্ষণিকের ক্লান্তি আনবে প্রশান্তি। ছবিটি সম্প্রতি রাজধানীর মান্ডা গ্রিন মডেল টাউন থেকে তোলা।

শৈশবের হাওয়াই মিঠাই

আমাদের শৈশবের হাওয়াই মিঠাই নিয়ে শৈশবেই ফেরি করছে এই শিশু। ছবিটি গতকাল মঙ্গলবার (১২ মে ২০২৬) রাজধানীর শ্যামলী পার্ক মাঠে তোলা।

বৈশাখের ঝড়–বৃষ্টি

বৈশাখের ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝুম বৃষ্টি। জোড় পুকুরপাড়, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মধুপুরের কলার বাজার

মধুপুরের সবচেয়ে বড় কলার পাইকারি বাজার, যেখানে কাঁঠালি, সাগর, অমৃতসাগরসহ বিভিন্ন জাতের কলা পাওয়া যায়। ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যায় নিত্যদিনে খাদ্য ও পুষ্টি তালিকায় থাকা পছন্দের ফলটি। জলছত্র, মধুপুর, টাঙ্গাইল। ছবিটি সম্প্রতি তোলা।

শ্বেতজবার শোভা

সাদা জবা বা শ্বেতজবা শোভা ছড়াচ্ছে। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৩ মে ২০২৬।

নয়নের খাল পুনরুদ্ধার

এই খালের নাম ছিল নয়নের খাল। খালটি দখলদার এবং মানুষের মানুষের ময়লার ভাগাড়ে পরিণত হয়ায় মানচিত্র থেকে এটি মুছে গেছে। মানুষের ভোগান্তি নিরসনের লক্ষ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খালটি পরিষ্কার করিয়েছেন। মুন্সীগঞ্জ সদর, ১৩ মে ২০২৬।

মহাখালীর অপরূপ দৃশ্য

গাছপালা ও দালানের মধ্যে এক অপরূপ দৃশ্য। মহাখালী, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা।

সবুজ পরিবেশের প্রতিচ্ছবি

পরিচ্ছন্ন সবুজ পরিবেশই সুন্দর আগামীর প্রতিচ্ছবি এবং সুসজ্জিত বনানী আর পরিচ্ছন্ন পথ সচেতন সমাজের পরিচয়। বিএএফ ফায়ারিং রেঞ্জ, মধুপুর, টাঙ্গাইল।

কক্সবাজারের সোনালি সন্ধ্যা

‘অস্তরাগের সোনালি ছোঁয়ায়, জলছবির ওই শান্ত তটে; একচিলতে শৈশব যেন হাজার স্মৃতির গল্প রটে।’ কক্সবাজার সৈকত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ