সাগরে ফ্লাইট ৬৫৫-এর রেপ্লিকা ভাসিয়ে নিহতদের স্মরণ ইরানের
সাগরে ফ্লাইট ৬৫৫ রেপ্লিকা ভাসিয়ে নিহতদের স্মরণ ইরানের

১৯৮৮ সালের ৩ জুলাই ইরাক-ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালির আকাশে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইরানের যাত্রীবাহী ফ্লাইট ৬৫৫-এ। উড়োজাহাজটিতে থাকা ৬৬ শিশুসহ ২৯০ আরোহীর সবাই প্রাণ হারান। পরবর্তী সময় তদন্ত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানায়, এটা একটি ‘মর্মান্তিক ও দুঃখজনক দুর্ঘটনা’ ছিল।

আন্তর্জাতিক অপরাধ আদালতে ইরানের মামলা

২৯০ আরোহীকে ‘হত্যার’ অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালতে যায় ইরান। শুরু হয় বিচার। কিন্তু সেটা আর শেষ হয়নি। আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে বিষয়টির মিটমাট করে নেয় ওয়াশিংটন–তেহরান।

স্মরণ অনুষ্ঠান

সম্প্রতি সাগরে ফ্লাইট ৬৫৫-এর রেপ্লিকা ভাসিয়ে নিহত ব্যক্তিদের স্মরণ করছেন ইরানিরা। এই ঘটনা এখনো ইরানের জনগণের মনে গভীর দাগ কেটে আছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ