লেবাননে যুদ্ধবিরতি চুক্তির অংশ ইরান, বলল হিজবুল্লাহ
ইরানের অংশ লেবানন যুদ্ধবিরতি চুক্তি, হিজবুল্লাহর কৃতজ্ঞতা

ইসরায়েলের হামলায় বাস্তুচ্যুত লেবাননের বাসিন্দারা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে ঘরে ফিরছেন। লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়াহ শহরে। ১৫ জুন ২০২৬ছবি: এএফপি

লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মত সমঝোতা স্মারকের একটি ‘অবিচ্ছেদ্য অংশ’ বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আজ সোমবার রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

ইসমাইল বাঘাই বলেন, ‘আমি আপনাদের ও লেবাননের জনগণকে বলছি, লেবাননে যুদ্ধ অবসান ঘটানো এই সমঝোতা স্মারকের একটি অবিচ্ছেদ্য অংশ।’ ইসমাইল বাঘাই আরও বলেন, লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে ইরান সব সময় গভীর আগ্রহ ও আন্তরিকতা দেখিয়ে এসেছে। ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে তেহরান কতটা আন্তরিক, তা তারা কাজের মাধ্যমে প্রমাণ করেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাঘাই হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যেকোনো মুহূর্তে প্রয়োজন হলে, অন্য পক্ষগুলোকে তাদের দায়িত্ব পালনে বাধ্য করতে আমরা আমাদের সব ধরনের উপায় ব্যবহার করব।’

এদিকে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ অবসানের চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার জন্য ইরানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ‘লেবানন, এর জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের প্রতি অবিচল সমর্থন এবং যুদ্ধ অবসানের যেকোনো সমঝোতায় লেবাননকে অন্তর্ভুক্ত করার বিষয়ে অনড় অবস্থানের জন্য ইরানের নেতৃত্ব, বাহিনী ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে হিজবুল্লাহ।’

গতকাল রোববার দিবাগত মধ্যরাতের পর ওয়াশিংটন ও তেহরান যুদ্ধবিরতির চুক্তির লক্ষ্যে সমঝোতা স্মারকে রাজি হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় তাদের মধ্যে এ সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির আগমুহূর্তে বৈরুতে ইসরায়েলের হামলা

১৪ জুন ২০২৬

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগ ইরানে হামলা শুরু করে। ২ মার্চ ইরানের হয়ে ইসরায়েলে হামলা শুরু করে হিজবুল্লাহ। এরপর থেকে ইসরায়েলের হামলায় দেশটিতে এ পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে দুটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। কিন্তু তা সত্ত্বেও রাজধানী বৈরুতসহ লেবাননের দক্ষিণাঞ্চলে গতকাল ভোরেও হামলা চালিয়েছে ইসরায়েল।

হিজবুল্লাহ বলেছে, গতকাল রাতে ইরান সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার পর থেকে তারা ইসরায়েলকে লক্ষ্য করে কোনো হামলা চালায়নি।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

মধ্যপ্রাচ্য থেকে আরও পড়ুন

হামলালেবাননযুদ্ধইসরায়েলযুক্তরাষ্ট্র