ইটাওয়া এখন ভারতের সবচেয়ে উত্তপ্ত শহর, তাপমাত্রা ৪৮.৩ ডিগ্রি
ইটাওয়া ভারতের সবচেয়ে উত্তপ্ত শহর, তাপমাত্রা ৪৮.৩°

ইউরোপজুড়ে যখন তীব্র দাবদাহ চলছে, ভারতীয়দের কাছে এটি খুব চেনা এক রূপ। উত্তর ও মধ্য ভারতের বেশ কিছু শহরে গ্রীষ্মকালে তাপমাত্রা নিয়মিত ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছাড়িয়ে যায়। জলবায়ু ও আবহাওয়া ট্র্যাকার একিউআই ডটইন-এর প্রকাশিত ২০২৬ সালের মে মাসের সর্বশেষ তথ্য অনুযায়ী, এবার ভারতের সবচেয়ে উত্তপ্ত শহরের তকমা পেয়েছে উত্তর প্রদেশের ইটাওয়া।

ইটাওয়ার তাপমাত্রা রেকর্ড

মে মাসে বিশ্বের শীর্ষ ১০টি উষ্ণতম শহরের তালিকায় স্থান পাওয়া ইটাওয়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৮.৩ ডিগ্রি সেলসিয়াস, আর এখানকার গড় তাপমাত্রা ছিল ৪৬.৩ ডিগ্রি সেলসিয়াস। এই চরম তাপমাত্রা শহরটিকে ভারতের মধ্যে সবচেয়ে উত্তপ্ত করে তুলেছে।

তীব্র গরমের কারণ

উত্তর প্রদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ইটাওয়া শহরের এই চরমভাবাপন্ন জলবায়ুর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো, বর্ষা পূর্ববর্তী মৌসুমের শুষ্ক হাওয়া, গ্রীষ্মের তীব্রতায় বাতাসে কম আর্দ্রতা, মেঘমুক্ত আকাশ এবং উত্তর ভারতের তাপদাহ-প্রবণ সমতল ভূমির কাছাকাছি অবস্থান। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আসার আগে মে ও জুন মাসে এখানকার তাপমাত্রা প্রায়ই ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পর্যটন সম্ভাবনা

তীব্র গরমের জন্য ইটাওয়া এখন গণমাধ্যমের শিরোনাম হলেও, শীতল মৌসুমে পর্যটকদের জন্য এখানে দেখার মতো বেশ কিছু আকর্ষণ রয়েছে। এর মধ্যে ইটাওয়া সাফারি পার্ক, গিরিখাত ও বন্যপ্রাণীর জন্য পরিচিত চম্বল নদী এবং স্থানীয় সংস্কৃতি জড়ানো ঐতিহাসিক মন্দির ও বাজার অন্যতম। তাই ঘোরার জন্য মে ও জুনের তীব্র গরম এড়িয়ে অক্টোবর থেকে মার্চ মাসকে আদর্শ সময় হিসেবে বিবেচনা করা হয়।

সূত্র: এনডিটিভি

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ