সবুজে ঘেরা কাতারের হামাদ বিমানবন্দর
মরুর দেশ কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে রয়েছে সবুজের মধ্যে বসার এমন অনেক স্থান। হামাদ বিমানবন্দরের টার্মিনালের ভেতরের অংশ সবুজে ঘেরা। বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকেরা যাত্রাবিরতিতে ঘুরে দেখেন হামাদ বিমানবন্দরের টার্মিনাল, ছবিও তোলেন।
কাতারের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক
কাতারের জাতীয় পাখি বাজপাখির ভাস্কর্য। এটি কাতারের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক, যা বেদুইনরা ৫০০০ বছর ধরে শিকার ও সাহসিকতার জন্য ব্যবহার করে আসছে। হামাদ বিমানবন্দরের টার্মিনালে সবুজের চারপাশে ঘুরে বেড়াচ্ছেন বিমানযাত্রীরা।
দৃষ্টিনন্দন স্থাপত্য
দৃষ্টিনন্দন স্থাপত্যে গড়ে তোলা হয়েছে দোহার হামাদ বিমানবন্দর। হামাদ বিমানবন্দরে নজর কাড়ে এই ভাস্কর্যগুলো। সবুজের মাঝখানে এভাবে শুয়ে সময় পার করা যায় হামাদ বিমানবন্দরে।
বৈশ্বিক যোগাযোগের কেন্দ্র
আধুনিক অবকাঠামো ও উন্নত সেবার মাধ্যমে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর কাতারকে বৈশ্বিক যোগাযোগের অন্যতম কেন্দ্রে পরিণত করেছে।



