ইরানের বিজয় সুনিশ্চিত, হরমুজ প্রণালি ইরানেরই দাবি
ইরানের বিজয় সুনিশ্চিত, হরমুজ প্রণালি ইরানেরই

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ ঘোষণা করেছেন যে, ইরানি জাতি খুব শিগগিরই বড় ধরনের বিজয় উদযাপন করতে যাচ্ছে। বৃহস্পতিবার (৭ মে) যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনকালে তিনি বলেন, জনগণের এই বিজয়ের মাধ্যমেই ইরানের ওপর বছরের পর বছর ধরে চলা সব নিষেধাজ্ঞা ও চাপ অপসারিত হবে।

হরমুজ প্রণালি ইরানের দাবি

জাতীয় পেট্রোকেমিক্যাল কোম্পানি এবং শিপিং লাইনস পরিদর্শনের সময় তিনি দৃঢ়তার সঙ্গে দাবি করেন যে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ‘হরমুজ প্রণালি’ ইরানের একচ্ছত্র অধিকার এবং এর পূর্ণ নিয়ন্ত্রণ তেহরানের হাতেই থাকবে। তিনি স্পষ্ট করে বলেন, ইরান কোনো আধিপত্য চায় না, বরং এই এলাকাকে একটি শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করতে আঞ্চলিক সহযোগিতা চায়। তবে ইরানের নিয়ন্ত্রণে থাকলেই এই জলপথ নিরাপদ থাকবে বলে তিনি মনে করেন।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার নিন্দা

পরিদর্শনকালে তিনি আমেরিকা ও ইসরাইলের চাপিয়ে দেওয়া যুদ্ধে চিকিৎসাকেন্দ্র এবং ওষুধ কারখানায় হামলার তীব্র নিন্দা জানান। দেশীয় প্রযুক্তির ওপর ভর করে ক্ষতিগ্রস্ত সব শিল্প ও স্বাস্থ্য স্থাপনা দ্রুত পুনর্নির্মাণের নির্দেশ দেওয়ার পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি বিশেষ টাস্কফোর্স গঠনেরও ঘোষণা দেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সূত্র: মেহের নিউজ এজেন্সি

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ