পর্তুগালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে সর্ববৃহৎ বাংলা কনসার্ট
পর্তুগালে প্রথম সর্ববৃহৎ বাংলা কনসার্ট ২০২৬

পর্তুগালে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে সর্ববৃহৎ বাংলা কনসার্ট। “লিসবন বাংলা লাইভ কনসার্ট–২০২৬”-এ গান করবেন নগরবাউল জেমস। বিষয়টি বাংলাট্রিবিউনকে নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রবিন ঠাকুর।

কনসার্টের তারিখ ও ভেন্যু

আগামী ২৬ জুলাই ২০২৬, বিকেল ৫টায় লিসবনের ‘লিসবোয়া আউ ভিভো’ ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই মেগা আয়োজন। কাজা দো বাংলাদেশ এবং নোটিসিয়াস বাংলা-এর যৌথ উদ্যোগে কনসার্টটি আয়োজন করা হচ্ছে।

সংবাদ সম্মেলন ও ডিনার নাইট

কনসার্ট উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে রোববার (লিসবন) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এভিনিউ রোমার ‘লিটনস টার্কিশ গ্রিল’-এ সংবাদ সম্মেলন ও ডিনার নাইটের আয়োজন করা হয়। এতে গণমাধ্যমকর্মী, কমিউনিটি ব্যক্তিত্ব এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রবাসীদের মধ্যে উৎসাহ

আয়োজকরা বলেন, পর্তুগালে এটিই হবে সবচেয়ে বড় বাংলা কনসার্ট। জেমসের উপস্থিতি প্রবাসে এক টুকরো বাংলাদেশকে নতুন করে জাগিয়ে তুলবে। কনসার্ট ঘিরে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

টিকিটের ক্যাটাগরি ও মূল্য

তারা আরও জানান, কনসার্টের টিকিট তিনটি ক্যাটাগরিতে নির্ধারণ করা হয়েছে— ক্লাসিক্যাল ২০ ইউরো, গোল্ডেন সার্কেল ৫০ ইউরো এবং ভিআইপি ১০০ ইউরো। টিকিট সংগ্রহ করা যাবে আয়োজক কমিটির সদস্যদের কাছ থেকে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ