বিরল নীল চাঁদের দেখা মিলছে রাতের আকাশে
বিরল নীল চাঁদ দেখা যাচ্ছে আজ রাতে

রাতের আকাশে আজ দেখা মিলছে এক বিরল নীল চাঁদের। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ব্লু মুন। একই মাসে দুটি পূর্ণিমা হলে দ্বিতীয় চাঁদকে ব্লু মুন বলা হয়। গত ১ মে পূর্ণিমা ছিল। এই বিরল ঘটনার কারণে এ বছর ১২টির পরিবর্তে ১৩টি পূর্ণিমা দেখা যাবে।

ব্লু মুন কীভাবে তৈরি হয়?

নেটিভ আমেরিকানসহ বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতি প্রতিটি পূর্ণিমার নাম দিয়েছে, যা সাধারণত নিজ নিজ মাসে ঘটে। উদাহরণস্বরূপ, ‘উলফ মুন’ সাধারণত জানুয়ারির পূর্ণিমা। চাঁদের পর্যায়গুলোর চক্র প্রায় এক মাস স্থায়ী হয় এবং বছরে ১২ মাস থাকায় সাধারণত প্রতি বছর ১২টি পূর্ণিমা দেখা যায়। কিন্তু আজকের এই বিরল ঘটনায় ১৩তম পূর্ণিমা দেখা যাচ্ছে।

চাঁদের পর্যায় শেষ হতে সাড়ে ২৯ দিন সময় লাগে, অর্থাৎ ১২টি পূর্ণ চক্রের জন্য মোট ৩৫৪ দিন প্রয়োজন। এটি একটি ক্যালেন্ডার বছরের ৩৬৫ বা লিপ ইয়ারের ৩৬৬ দিনের চেয়ে কম। তাই প্রতি আড়াই বছরে প্রায় ১৩তম পূর্ণিমার দেখা মেলে। এই অতিরিক্ত পূর্ণিমা সাধারণ নামকরণের সঙ্গে খাপ খায় না, তাই একে ‘নীল চাঁদ’ বলা হয় বলে জ্যোতির্বিদরা জানিয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কখন দেখা যায় ব্লু মুন?

সাধারণত প্রতি দুই বা তিন বছর অন্তর ‘নীল চাঁদ’ দেখা যায়। ২০১৮ সালে অস্বাভাবিকভাবে এক বছরে দুটি নীল চাঁদ দেখা গিয়েছিল মাত্র দুই মাসের ব্যবধানে, যার একটি ছিল চন্দ্রগ্রহণ। পরবর্তীবার এক বছরে দুটি নীল চাঁদ দেখা যাবে ২০৩৭ সালে।

নামকরণের ইতিহাস

নীল চাঁদ শব্দটির উৎস স্পষ্ট নয়। ঋতুভিত্তিক পরিবর্তনের সঙ্গে মিল রেখে বিভিন্ন মাসের পূর্ণিমার ঐতিহ্যগত নামকরণ করা হয়। ফেব্রুয়ারির পূর্ণিমাকে ‘স্নো মুন’, জুনের পূর্ণিমাকে ‘স্ট্রবেরি মুন’ এবং ডিসেম্বরের পূর্ণিমাকে ‘কোল্ড মুন’ বলা হয়। তবে চাঁদের ১২টি পূর্ণাঙ্গ চক্র বা লুনার সাইকেল আমাদের সাধারণ ক্যালেন্ডার বছরের চেয়ে প্রায় ১১ দিন কম হয়। এই সময়ের পার্থক্যের কারণে কয়েক বছর পরপর ক্যালেন্ডারে একটি অতিরিক্ত পূর্ণিমা যুক্ত হয়, ফলে একই মাসে দুবার পূর্ণিমার দেখা মেলে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ