চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তার মরদেহ উদ্ধার
চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন কর্মকর্তার মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন ধর (৩৮) নামে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

কর্মকর্তার পরিচয়

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, নরেন ধর ভারতীয় সহকারী হাইকমিশনের প্রটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ভারতীয় নাগরিক।

ঘটনার বিবরণ

ওসি আরও বলেন, খবর পেয়ে কমিশনের কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ উদ্ধার করে পুলিশ। ওই কর্মকর্তা অফিসের দোতলায় একটি কক্ষে থাকতেন। সেই কক্ষের ভেতর ফ্লোরে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। শরীরে আঘাত বা জখমের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা সম্ভব হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ