বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি— সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১৮ মে (সোমবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
ভারতে ক্যানসারের ইনজেকশন চালু, প্রতি ডোজের দাম কত
ক্যানসার চিকিৎসায় এক বড় মাইলফলক স্পর্শ করলো ভারত। ফুসফুসের ক্যানসার রোগীদের জন্য মাত্র সাত মিনিটের একটি নতুন ইনজেকশন বাজারে আনা হয়েছে। টেসেন্ট্রিক নামের এই ওষুধটি ভারতে নিয়ে এসেছে রোশ ফার্মা ইন্ডিয়া, যা ক্যানসারের ইমিউনোথেরাপি চিকিৎসাকে আরও দ্রুত ও সুবিধাজনক করবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
হরমুজ প্রণালির তলদেশে নতুন ‘অস্ত্র’ পেলো ইরান
হরমুজ প্রণালিতে সফল সামরিক অবরোধের পর এবার বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি সমুদ্রের তলদেশের ইন্টারনেট লাইনের ওপর নজর দিয়েছে ইরান। ইউরোপ, এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলের মধ্যে বিপুল পরিমাণ ইন্টারনেট ও আর্থিক লেনদেনের তথ্য বহনকারী এই সাবমেরিন ক্যাবলগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় তেহরান।
রবীন্দ্রনাথ-নেতাজির দেশে ‘বুলডোজার রাজনীতি’ চলবে না: মমতা
পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে জয়ের পর বিজেপি সরকারের ‘বুলডোজার রাজনীতি’র বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার (১৭ মে) রাতে দেওয়া এক বিবৃতিতে সাবেক এই মুখ্যমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ ও নেতাজির এই ভূমিকে ভয় বা জোর খাটিয়ে শাসন করা যাবে না।
১৪২ কোটির দেশেও বেশি সন্তান নিতে উৎসাহ দিচ্ছেন মোদি-ঘনিষ্ঠরা
১৪২ কোটি মানুষের দেশ ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র। তরুণদের মধ্যে উচ্চ বেকারত্বের মতো বড় চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সহযোগীরা এখন জন্মহারের পতন ঠেকাতে দম্পতিদের বড় পরিবার গঠনের আহ্বান জানাচ্ছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইরান যুদ্ধ কেন ব্রিকস জোটের মাথাব্যথা হয়ে উঠছে
ইরান যুদ্ধ নিয়ে কোনও ধরনের যৌথ বা সাধারণ অবস্থানে পৌঁছাতে না পেরেই ভারতের রাজধানী নয়া দিল্লিতে শেষ হলো উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের দুই দিনব্যাপী পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। সাম্প্রতিক বৈঠক শেষে প্রকাশিত জোটের যৌথ নথিতে কেবল এতটুকুই স্বীকার করা হয়েছে যে, এই যুদ্ধ নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে ‘ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি’ রয়েছে।
ইরানের নতুন প্রস্তাবে ‘সন্তুষ্ট’ নয় যুক্তরাষ্ট্র, বাড়ছে ফের হামলার ঝুঁকি
চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরান একটি নতুন প্রস্তাব দিলেও তা ‘যথেষ্ট নয়’ বলে মনে করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের মতে, তেহরানের এই নতুন প্রস্তাবে সংকটের কোনও অর্থপূর্ণ সমাধানের ইঙ্গিত নেই এবং তা একটি স্থায়ী চুক্তির জন্য মোটেও পর্যাপ্ত নয়। এক শীর্ষ মার্কিন কর্মকর্তা এবং এই বিষয়ে অবগত একটি সূত্র বিষয়টি মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে নিশ্চিত করেছে।



