যুক্তরাষ্ট্রকে ভুল থেকে শিক্ষা নিতে বলল রাশিয়া
যুক্তরাষ্ট্রকে ভুল থেকে শিক্ষা নিতে বলল রাশিয়া

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে আবারও হামলা চালানোর প্রস্তুতির খবরের সমালোচনা করেছেন রাশিয়ার দূত মিখাইল উলিয়ানভ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের সমালোচনা

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ‘যদি এই তথ্য সঠিক হয়, তবে তা ইঙ্গিত করে যে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের অতীতের কৌশলগত ভুল থেকে কোনো শিক্ষা নেয়নি।’

ট্রাম্পের সিদ্ধান্ত ও সামরিক বিকল্প

প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে সম্ভাব্য সামরিক বিকল্পগুলো নিয়ে আলোচনা চলছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রীর বক্তব্য

এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক মন্ত্রী পিট হেগসেথ গত সপ্তাহে বলেন, ওয়াশিংটনের কাছে প্রয়োজন হলে সংঘাত ‘আরও বাড়ানোর’ পরিকল্পনা রয়েছে।

ট্রাম্পের হুঁশিয়ারি

শিগগিরই কোনো শান্তিচুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি গণমাধ্যম বিএফএমটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘ইরানিদের জন্য একটি চুক্তিতে পৌঁছানোই সবচেয়ে ভালো হবে। তারা যদি তা না করে, তবে তাদের খুব খারাপ সময় পার করতে হবে। চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে ওয়াশিংটনের পাশাপাশি ইরানেরও নিজস্ব স্বার্থ রয়েছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ