সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা হতে পারে রোববার
সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা হতে পারে রোববার

সৌদি আরবের সুপ্রিম কোর্ট শুক্রবার (১৫ মে) দেশের সাধারণ মানুষকে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। রোববার (১৭ মে) সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হবে এবং সে অনুযায়ী ২৭ মে ঈদুল আজহা পালিত হবে। তবে চাঁদ না দেখা গেলে একদিন পিছিয়ে ২৮ মে ঈদুল আজহা উদযাপিত হবে।

চাঁদ দেখার আহ্বান

সৌদি সুপ্রিম কোর্ট জানিয়েছে, যদি কেউ চাঁদ দেখতে পান তাহলে দেশে গঠিত চাঁদ দেখা কমিটিকে অবহিত করতে হবে। রোববার সৌদি আরবে জিলকদ মাসের ২৯তম দিন হবে। ওইদিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলেই জিলহজ মাসের সূচনা হবে।

জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, ইসলামি দেশগুলোয় আগামী রোববার জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে। পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চল থেকে টেলিস্কোপের মাধ্যমে এবং মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা ও আমেরিকার বেশিরভাগ অংশে খালি চোখেই চাঁদ দেখা যেতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শওকত ওদেহ বলেছেন, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী আগামী সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন হতে পারে। এই হিসেবে আগামী বুধবার (২৭ মে) সৌদি আরবসহ বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রস্তুতি

এর আগে ১৩ মে সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল জানায়, রোববার (১৭ মে) সন্ধ্যায় ১৪৪৭ হিজরির ২৯ জিলকদ অর্থাৎ জিলহজ মাসের চাঁদ অনুসন্ধান করা হবে। কাউন্সিল আরও জানায়, উন্নত প্রযুক্তি ও আধুনিক পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করে দেশের জাতীয় পর্যবেক্ষণ কেন্দ্র ও বিশেষায়িত জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রগুলোর সমন্বয়ে চাঁদ দেখার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জিলহজ মাসের গুরুত্ব

জিলহজ মাস ইসলামি ক্যালেন্ডারের একটি গুরুত্বপূর্ণ মাস। এ মাসেই মুসলমানরা বার্ষিক হজ পালন করেন এবং পবিত্র ঈদুল আজহা উদযাপন করেন। জিলহজ মাসের নবম দিন পালিত হয় পবিত্র আরাফাত দিবস এবং দশম দিনে উদযাপিত হয় ঈদুল আজহার প্রথম দিন।

সূত্র: গালফ নিউজ