চীন দেখে মুগ্ধ ট্রাম্প, বললেন পৃথিবীর সবচেয়ে সুন্দর গোলাপ
চীন দেখে মুগ্ধ ট্রাম্প, বললেন সবচেয়ে সুন্দর গোলাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চীনের প্রতি অত্যন্ত মুগ্ধ। শুক্রবার (১৫ মে) চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে চূড়ান্ত দফার বৈঠকের পর বেইজিংয়ের ঐতিহাসিক ঝংনানহাই লিডারশিপ কমপ্লেক্স পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। খবর বিবিসির।

বৈঠক ও পরিদর্শন

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর বুধবার (১৩ মে) রাতে বেইজিং পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ে নিজের রাষ্ট্রীয় সফর শেষ করার অংশ হিসেবে চূড়ান্ত দফার আলোচনায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শুক্রবার (১৫ মে) সাক্ষাৎ করেছেন ট্রাম্প। বৈঠক শেষে বিশ্বের শীর্ষ এই দুই নেতা বেইজিংয়ের ঐতিহাসিক ঝংনানহাই লিডারশিপ কমপ্লেক্স পরিদর্শন করেন।

গোলাপের প্রশংসা

ঝংনানহাই এলাকায় ঘোরার সময় ট্রাম্প এক পর্যায়ে বলেন, 'এগুলো সম্ভবত পৃথিবীর সবচেয়ে সুন্দর গোলাপ।' পরে চা কক্ষে যাওয়ার পথে তাকে বলতে শোনা যায়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে হোয়াইট হাউসের রোজ গার্ডেনের জন্য গোলাপ উপহার দেবেন। ট্রাম্প আরও উল্লেখ করেন, শি জিনপিংয়ের সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফরের তারিখ হতে পারে ২৪ সেপ্টেম্বর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পারস্পরিক সফর

তিনি বলেন, 'যেমন পারস্পরিক বাণিজ্য, তেমনি এই সফরও হবে পারস্পরিক। আমরা সব বিষয় খোলাখুলিভাবে আলোচনা করব, এবং আশা করি আপনি এখান থেকে খুবই মুগ্ধ হয়ে ফিরে যাবেন—যেমন আমি চীনকে দেখে মুগ্ধ হয়েছি।' এরইমধ্যে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এয়ার ফোর্স ওয়ানে বেইজিং ত্যাগের সময় তাকে জাঁকজমকপূর্ণ বিদায় জানানো হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ